‘বিজি প্রেসে কর্মরতদের প্রেমিক-প্রেমিকারাও পর্যবেক্ষণে’

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৫, ১৪:২২
 
প্রশ্ন ফাঁস ঠেকাতে বিজি প্রেসের দুষ্ট লোকদের প্রেমিক-প্রেমিকারাও পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে শিা মন্ত্রণালয়ে আসন্ন এসএসসি পরীার প্রস্তুতি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এই মন্তব্য করেন।
শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রশ্নফাঁস রোধে এবার বিজিপ্রেসের দিকে জোর দেয়া হচ্ছে। সেখানকার দুষ্টলোকদের প্রতি হুঁশিয়ারি, তারা রেহাই পাবেন না। শুধু তারা নয়, তাদের বংশধর, এমনকি তাদের বাবা-মা, প্রেমিক-প্রেমিকা সবাইকে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।’
তিনি বলেন, আমাদের একটাই কথা, ‘প্রশ্নফাঁস ঠেকাতে এবার শতভাগ ঢেলে দেয়া হচ্ছে। এবার আর কেউ এ ধরনের অপরাধ করে রেহাই পাবেন না। ফেসবুকে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে  না পারে, সে বিষয়ে বিটিআরসিকে প্রয়োজনীয় পদেক্ষপ নিতে বলা হয়েছে।’
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।