হরতাল কমল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১১:৪৪
 
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ডাকা হরতালের সময়সীমা কমানো হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই হরতাল কর্মসূচি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পালনের আহ্বান জানিয়েছেন। এর আগে রাতে তারই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টা হরতাল পালনের আহ্বান জানানো হয়েছিল।
 
মঙ্গলবার রাতে গুলশানে সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করে তার গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।