২৪ ঘণ্টার নয়, আজ হরতাল সকাল-সন্ধ্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ০০:১৯

 ‘অবরোধ’র মধ্যে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি-জামায়াত জোট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

গত মঙ্গলবার রাতে তারই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা সারাদেশে হরতালের ডাক দেয়া হয়েছিল।