বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বিজিবি মানুষ হত্যা করতে চায় না। এরকম নির্দেশও নেই। মানুষের জীবন বাঁচাতে যেকোনো আক্রমণ প্রতিহত করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আজিজ আহমেদ বলেন, বিজিবির সব অস্ত্রই প্রাণঘাতী। বিজিবির সদস্যরা কাউকে গুলি করবে না। কিন্তু আক্রান্ত হলে বিজিবি অস্ত্র ব্যবহার করবে।
বিজিবি সদস্যরা কতদিন এভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে ‘সেন্স অব সিকিউরিটি’ দেয়ার জন্য যতদিন প্রয়োজন ততদিন বিজিবি মাঠ পর্যায়ে কাজ করবে।
তিনি জানিয়েছে, বর্তমানে ১৭টি জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। আরো ৩৫টি জেলা থেকে বিজিবি মোতায়েনের জন্য আবেদন জানানো হয়েছে।
