গুয়ান্তানামোর ৫ বন্দিকে ওমান ও অ্যাস্তোনিয়ায় প্রেরণ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৭:৩৪
 
 
 
গুয়ান্তানামো বে কারাগারে আল-কায়েদা সন্দেহে দীর্ঘদিন ধরে আটক ৫ ইয়েমিনিকে ওমান ও অ্যাস্তোনিয়ার কারগারে স্থানান্তর করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। খবর বিবিসির।
আটক ৫ জনের চারজনকে ওমান এবং বাকি একজনকে অ্যাস্তোনিয়া পাঠানো হয়েছে। তাদের আল-কায়েদা জঙ্গি সন্দেহে পাকিস্তান থেকে আটক করা হয়েছিল। তাদের অন্যত্র প্রেরণের পর বর্তমানে কারাগারটিতে বন্দি সংখ্যা ১২২ জন। বেশ কয়েক বছর ধরে ওই বন্দিদের কিউবায় মার্কিন কারাগার গুয়ান্তানামো বে-তে আটক রাখা হয়। ২০০৯ সালেই ওই বন্দিদের মুক্তি দেয়ার কথা থাকলেও আল-কায়েদার সাথে লড়াই অব্যাহত থাকায় মুক্তির আদেশ বাতিল করে দেয়া হয়। এ দিকে, বন্দিদের মুক্তির বিষয়ে বরাবরই বিরোধিতা করে আসছে রক্ষণশীল রিপাবলিকানরা। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা বিতর্কিত এ কারাগারটি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। ৯/১১-এর হামলার পর কারাগারটি খোলা হয়েছিল।