চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুলিশের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১২টি পদে রদবদলের এই প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন। তিনি এর আগে এপিবিএনে ছিলেন। সিআইডির অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেনকে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে।
রেলওয়ের ঢাকা রেঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত ডিআইজি এস এম রুহুল আমিনকে। সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছেন তিনি।
ঢাকার হাইওয়ে পুলিশের দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ে রেঞ্জে থাকা ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম। আর ঢাকা হাইওয়ে পুলিশে থাকা এস এম কামাল হোসেনকে পাঠানো হয়েছে সিআইডিতে। রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে এসবিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে।
