‘রিয়াজের ওপর হামলা নয়, আদালতে হাজিরা না দেয়ার জন্যই হরতাল’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৮:৩৮
 
 
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, ‘রিয়াজ রহমানের উপরে হামলার প্রতিবাদে নয় বরং দুর্নীতি মামলায় আদালতে হাজিরা না দেয়ার জন্যই বেগম জিয়া আজকের হরতাল ডেকেছেন।’ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘রিয়াজ রহমান আহত হয়েছেন গত পরশু আর বেগম জিয়া গতকাল হরতাল না ডেকে আজকে হরতাল ডেকেছেন। আমরা দেখে আসছি যেদিন খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন থাকে ঐদিনই বিএনপি দেশে হরতাল ডাকে নয়তোবা কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করে।’
বিএনপি নিজ দলের সন্ত্রাসীদের দিয়েই রিয়াজ রহমানের ওপর হামলা চালিয়েছে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, ‘কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতি ও অমিত শাহের সাথে মিথ্যা ফোনালাপের ঘটনা নিয়ে বিএনপি যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমালোচিত তখন বিশ্বসম্প্রদায়ের কাছ থেকেই মূলত সহানুভুতি-বিবৃতি পাওয়ার জন্যই নিজ দলের সন্ত্রাসীদের দিয়ে বিএনপি রিয়াজ রহমানের ওপর হামলা চালিয়েছে।’