মধ্য আফ্রিকায় নৌদুর্ঘটনায় ১০০ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৮:৫২
 
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একটি নদীতে চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি নৌযানে আগুন ধরার পর সেটি ডুবে গেলে এর প্রায় ১০০ লোক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
দেশের নৌ-বাহিনীর এক কর্মকর্তা জানান, সোমবার এ দুর্ঘটনা ঘটে। রাজধানী বাঙ্গুই থেকে আনুমানিক ১০০ আরোহীসহ নৌযানটি আউবাঙ্গুই নদীতে যাত্রা শুরু করে। নৌকাটি ভাটির দিকে ১২৫ কিলোমিটার যাওয়ার পর নৌযানের মোটর বিস্ফোরিত হয়। আগুন পুরো নৌযানটিকে গ্রাস করে ফেলে। আতঙ্কিত আরোহীরা নৌযানটি থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে।