হরতালে গাড়ি ভাঙচুরের দায়ে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গাড়ি ভাঙচুরের সময় শফিকুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাসরিন সুলতানা তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের সহ বিজ্ঞান সম্পাদক হাবিবুর রহমান ও কর্মী মিজানুর রহমানকেও একই সাজা দেয়া হয়েছে।
