কুমির মেরে স্ত্রী হত্যার প্রতিশোধ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ২১:০৮
 
কুমির মেরে স্ত্রী হত্যার প্রতিশোধ নিলেন এক স্বামী। আট মাসের গর্ভবতী মহিলাটি জ্বালানী খড়ি সংগ্রহ করতে লেকের ধারে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি।
স্থানীয় সংবাদপত্রের খবরে প্রকাশিত, পূর্ব উগান্ডার ক্যোগা লেকের ধারে খড়ি সংগ্রহ করতে গিয়ে কুমিরের পেটে যান মহিলাটি। অনেক খোঁজার পর ঘটনাস্থলে গিয়ে মহিলাটির পায়ের স্যান্ডেল, মোবাইল ও কাটা আঙ্গুল পড়ে থাকতে দেখেন লোকজন।
এর পর প্রায় দুই মাস ধরে কুমিরটির পিছু নেয় মহিলাটির স্বামী মুবালক বাটামবুজ। ঘাতককে পাওয়ার পরই বর্শা নিয়ে হামলা চালান তিনি। আর এতেই ধরাশায়ী হয় ২৪ ফুট লম্বা দৈত্যাকার কুমিরটি। ঘাতক কুমিরটির পেট চিরে মানুষের হাঁড় ও কাপড় পাওয়া যায়।
কুমিরটিকে মারার পর বীরের মর্যাদা দেয়া হয় মুবালক বাটামবুজকে। আরো ছয় জনের মৃত্যুর জন্য দায়ী করা হয় ঐ কুমিরটিকে। সূত্র: টেলিগ্রাফ