আজ মাজেদা বেগমের ২৮তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ০০:২৭

আজ ১৬ জানুয়ারি শুক্রবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ২৮তম মৃত্যুবার্ষিকী। সর্বজন শ্রদ্ধেয়া বেগম সাহেবকে আজ সশ্রদ্ধচিত্তে স্মরণ করবেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য।

মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, মরহুমার আজিমপুরস্থ মাজার প্রাঙ্গণে সকাল ৭টায় কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিল, মরহুমার কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেনের ধানমন্ডিস্থ বাসভবনে কোরআনখানি ও কাঙ্গালি ভোজ, জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমণ্ডিস্থ বাসভবনে বাদ জুমা কাঙ্গালি ভোজ ও বাদ এশা মিলাদ মাহফিল।