সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা: আইজিপি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৬:৫৮
 
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন,হরতাল, অবরোধের নামে কেউ সন্ত্রাস ও নাশকতা করলে তা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার রংপুরের মিঠাপুকুর উপজেলায় সন্ত্রাস ও নাশকতা রোধে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন,নাশকতা, সন্ত্রাস, গুম, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ করছেন তারা এ দেশের কেউ না।
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর আয়োজনে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন র্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, প্রমুখ। শেষে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।
উল্লেখ্য, রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর বাতাসন ফতেপুর এলাকায় জামায়াত-শিবিরের পেট্রোল বোমা হামলায় বাসে থাকা শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চিকিত্সাধীন থাকা অবস্থায় তরিছর নেতা (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটানায় মিঠাপুকুর থানায় জামায়াত-শিবিরের ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও শতাধিক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।