বিয়ের পিঁড়িতে বসা হলো না তাসমিয়ার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৮:৫১
আগামী ২২ জানুয়ারি গায়ে হলুদ ও ২৪ জানুয়ারি বিয়ে।বর চট্রগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা ইতালি এয়ারলাইন্সের এক কর্মকর্তা।এসব এখন শুধু স্বপ্ন।এই স্বপ্ন আর বাস্তব হবে না তাসমিয়ার। শুক্রবারের সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তাসমিয়ার মাসহ চারজনকে।অন্য দুজন হলো, মাইক্রো চালক জয়নাল আবেদিন (৩৮) ও বাড়ির গৃহপরিচারিকা কহিনুর আক্তার (১৮)।
কক্সবাজারের চকরিয়ায় পিকনিক পার্টির চেয়ারকোচ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।
তাসমিয় (২৪)ব্র্যাক ইউনির্ভাসিটির এমবিএ’র শিক্ষার্থী। মা কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা।
পুলিশ জানায়, গুরুতর আহত তাসমিয়ার ভাই মাহমুদ রাজীবকে (২৮)  চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 নিহত তাহেরা বেগমের বড়ভাই কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি একরামুল হুদা চৌধুরী জানান, তার বোন তাহেরা বেগম মেয়ের বিয়ে উপলক্ষে একটি পারিবারিক অনুষ্টানে অংশ নিতে মেয়ে তাসমিয়া ইসমাইল, ছেলে রাজীবকে নিয়ে মাইক্রোবাসে চট্রগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে।  
উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ফাড়ির আইসি (ইনর্চাজ) উপ-পরিদর্শক মো. ফয়েজুর রহমান বলেন, দুঘর্টনা কবলিত বাস ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার ও আহতদের চিকিত্সার খোঁজ-খবর নেন কক্সবাজার বর্ডার গার্ড অধিনায়ক কর্নেল মো.খালেকুজ্জামান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মিল্টন ও ফাইতং ইউপি চেয়ারম্যান সামসুল আলম।