সব মানুষকে ইন্টারনেটে যুক্ত করবে স্যাটেলাইট

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ২০:১২
 
বিশ্বের সকল মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনতে স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে ইন্টারনেট সেবা দেয়ার এই উদ্যোগের নাম দেয়া হয়েছে 'ওয়ান ওয়েব'।
স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান 'ও৩বি' ওয়ান ওয়েব পরিকল্পনাটি নিয়ে অগ্রসর হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী পৃথিবীর চারপাশে বহুসংখ্যক স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি পৃথিবীর সব মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করা হবে।
বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ভার্জিন ও কম্পিউটার চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকোম আজ শুক্রবার ঘোষণা দিয়েছে 'ওয়ান ওয়েব' পরিকল্পনা বাস্তবায়ন করতে তারা যৌথভাবে বিনিয়োগ করবে। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের সকল প্রান্তে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দিতে ৬৪৮ টি কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হবে। উপগ্রহগুলোকে পৃথিবীর নিম্ন স্তরের কক্ষপথে পরিভ্রমণ করতে থাকবে।
উপগ্রহগুলোর সাথে যুক্ত থেকে স্থানীয় মোবাইল ফোন অপারেটররা দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম হবে। সূত্র: রয়টার্স