টেকনাফে জীপ-সিএনজি সংঘর্ষ: আহত ১৫

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ২৩:৫৪

টেকনাফ-কক্সবাজার সড়কের উঠনি নামক স্থানে গতকাল শুক্রবার বিকালে চাঁদের গাড়ী (জীপ) ও  সিএনজি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজি ও চাদেঁর গাড়ী(জীপ) সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় উঠনিতে ওভারটেক করতে গিয়ে চাঁদের গাড়ী (জীপ) সিলেট ক -৬৯৫ ও  সিএনজি এর মধ্যে ধাক্কা লাগে। এতে জীপ রাস্তার পাশের গর্তের মধ্যে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ীতে থাকা ১৫ যাত্রী আহত হয়। আহতরা হলেন, টেকনাফ উপজেলার ওমর আলী (৪৫), শাকিল(১৫) খতবানু(৫৫) ছেমন বাহার (৫৪) জাগির (২৪), জাবেদ(৩০), হাসিনা(৫০), মো.জাহাঙ্গীর(২৪), মোহাম্মদ(২৫) ও হুমাইরা(৪০)সহ নাম অজানা আরও পাচঁ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কর্ত্যবরত ডাক্তার প্রণয় রুদ্র বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আহত জাবেদের আবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসা জন্য তাকে কক্সবাজার হাসপাতালে প্রেরন করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান খোন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ী গুলোর বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।