আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ১৮:৫৭
দায়িত্ব গ্রহণের পরই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার আপিল বিভাগের এক নম্বর বেঞ্চ থেকে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে সরিয়ে দুই নম্বর বেঞ্চে নেয়া হয়েছে। আপিল বিভাগে নিযুক্ত হওয়ার পর থেকে তিনি এক নম্বর বেঞ্চের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া এক নম্বর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহ্াব মিঞাকে দুই নম্বর বেঞ্চের প্রিজাইডিং জাজের দায়িত্ব দেয়া হয়েছে। এই বেঞ্চে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, দুই নম্বর বেঞ্চের বিচারক বিচারপতি নাজমুন আরা সুলতানাকে এক নম্বর বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত আপিল বিভাগে বর্তমানে দুটি বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে এক নম্বর বেঞ্চে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তদের বিচার কার্যক্রম চলছে।