‘কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না’

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ১৯:৩২
 
 
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ঐক্যবদ্ধ থাকলে বিএনপি কেন কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।’
 
বর্তমানে অবরোধের নামে যারা জ্বালাওপোড়াও করছে তাদের ছাড় দেয়া হবে না উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, ‘বিএনপি অবরোধের নামে মানুষ পুড়ানোর রাজনীতি করছে। যা এদেশের মানুষ ঘৃনার চোখে দেখছে।’
 

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,  কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,  মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।