বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে জনগণের কোন অংশগ্রহণ নেই। তারা কিছু লোক নিয়ে সন্ত্রাসী তত্পরতা চালিয়ে যাচ্ছে। এর ফলে শ্রমজীবী মানুষরাই অবরোধের শিকার হচ্ছেন। বিএনপি আগেও আন্দোলনে পরাজিত হয়েছে, এবারও আন্দোলনে পরাজিত হবে। এই আন্দোলন সফল হওয়ার কোন অবকাশ নেই।
শনিবার বিকেলে নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ীতে দুই দিনব্যাপী অমল সেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস প্রমুখ।
