রণবীরকে বিয়ে করতে চান দীপিকা!

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ২১:১৩


রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা সাম্প্রতিক একটি অনুষ্ঠানে রণবীর ও ক্যাটরিনাকে এনগেজমেন্টের জন্য শুভেচ্ছাও জানালেন। কিন্তু চমক এর পরেই। অনুষ্ঠানে  যখন দীপিকার কাছে জানতে চাওয়া হল, আপনি যদি ক্যাটরিনা হতেন তাহলে আপনার নচুন বছরের প্রতিজ্ঞা কী হত?  দীপিকার সহাস্য জবাব, আমি যদি ক্যাটরিনা কাইফ হতাম তাহলে আমি রণবীর কাপুরকে বিয়ে করতাম।
উল্লেখ্য ২০০৯ সালে দীপিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যায় রণবীরের। এরপর থেকেই ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। সূত্রের খবর অনুযায়ী, ক্যাটরিনার সঙ্গে ঘণিষ্ঠতাই রণবীর ও দীপিকার ব্রেক আপের কারণ। ক্যাটরিনা এবং রণবীর দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছেন। সম্প্রতি একটি বাড়িও নিয়েছেন তারা। তবে বিয়ের বিষয়ে আপাতত চুপ দুই তারকাই। সম্প্রতি লন্ডনে ক্যাট ও রণবীর আংটি বদল করেছেন বলে জানা গিয়েছে। খবর ওয়ান ইন্ডিয়া।