অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন: এমকে আনোয়ার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ২১:৪৬
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবে না বিএনপি।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এমকে আনোয়ার।
তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে আন্দোলন করছে। এ আন্দোলন থেকে পিছু হটার কোন সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সমপ্রতিকালে দেয়া বক্তব্যকে দুঃখজনক বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা। তাদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি করতে চাইলে উর্দি খুলে মাঠে আসুন। দেশে চলমান আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এমকে আনোয়ার।