ট্রেনে কাটা পড়ে ৩ মুসল্লির মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৮:৪৫
রাজধানীর কুড়িল ও গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ইজতেমাগামী তিনি মুসল্লি নিহত হয়েছেন।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা () আবদুল মজিদ জানান, রবিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেসের ছাদে চড়ে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাওয়ার পথে কুড়িল-বিশ্বরোড এলাকায় ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে গাজীপুরের টঙ্গীতে পৌনে ১০টার দিকে ট্রেনে কাটা পড়ে ইস্তেমাগামী অপর  এক মুসল্লির মৃত্যু হয়েছে।