বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে লাখ লাখ মুসল্লির আমিন ছুম্মা আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের শেষ দিনে ধর্মপ্রাণ লক্ষ লক্ষ মানুষের একাকার ছিল তুরাগের এই বিশাল ময়দান ও এর আশপাশ এলাকা। ধর্মীয় ভাবমর্যাদা ও উত্সব আমেজে অনুষ্ঠিত এই ইজতেমায় বিশ্ববাসীর হেদায়েত, মাগফেরাত, নাজাতসহ সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন দিল্লির তাবলীগ জামায়াতের শীর্ষ মুরব্বি দিল্লির হজরত মাওলানা মুহাম্মদ সাদ।
