পিলখানা হত্যা: শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চ পুনর্গঠন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১২:২২
পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বেঞ্চের কনিষ্ঠ বিচারক মোস্তফা জামান ইসলামের পরিবর্তে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিদায়ী সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই বিশেষ বেঞ্চ গঠন করেন। বিচারপতি মো. শওকত হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ বেঞ্চ গঠন করা হয়।
নতুন প্রধান বিচারপতি এসকে সিনহা দায়িত্বগ্রহণের পর রবিবার এ বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হত পারে।