নব নিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির এজলাস কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ও কয়েক শত আইনজীবী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস দেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও নব নিযুক্ত প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন।
