বলিউড যেকোনো নায়িকার জন্য ত্রয়ী খানের সাথে অভিনয় করাটা স্বপ্ন হলেও বিপাশার কাছে এ চাওয়ার অভিব্যক্তি একেবারেই ব্যতিক্রম। খবর কলকাতা২৪’র।
যেকোন সুন্দরীকে যদি প্রশ্ন করা হয় তিনি কার সঙ্গে অভিনয় করতে চান। চোখ বুজে উত্তর আসবে সালমান খান, শাহরুখ খান নয়তো আমির খান। সত্যি কথা বলতে বলিউডের এই তিন খানের সঙ্গে সিনেমা করাটা যেকোনও অভিনেত্রীর কাছে একদিকে যেমন স্বপ্ন, অন্যদিকে তেমন সাফল্যের সিঁড়িও। কিন্তু তাই বলে কী ব্যতিক্রম খাকবে না। আর সেই ব্যতিক্রম ব্যক্তিত্ব বং বিউটি বিপাশা। বলিউডে পা রেখে ১৫ বছর পাড়ি দিলেও এখনো কোনো খানের সঙ্গেই জুটি বাঁধেননি তিনি। আর তাতে কোন আক্ষেপ নেই বলে জানিয়েছেন সয়ং এই বঙ্গললনা।
নতুন সিনেমা ‘অ্যালোন’ মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এ বঙ্গললনা বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা তিন খানের সঙ্গে সিনেমা করেও আজ অন্ধকারে। তাহলে বড় ব্যানারের সিনোমায় অভিনয় করে কী লাভ হয়েছে তাদের?’
বিপাশা আরো বলেন, তিনি একটি কমেডি সিনেমাতে অভিনয় করতে চান। কারণ দর্শকরা এখনো তাকে এই অবতারে দেখেননি।
