স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সহিংসতা বন্ধে দেশে সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়ন। রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাব ও বিজিবিই যথেষ্ট।
তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। এটা বিশৃঙ্খলা সৃষ্টি ও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হচ্ছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী জানমাল ও জননিরাপত্তা রক্ষার জন্য আন্তরিকতা ও বিশ্বস্ততার সাথে কাজ করছে।
