শেষ হচ্ছে এক ও দুই টাকার দিন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৭:৪৪
 
 
পাঁচ টাকার মুদ্রাকেই সর্বনিম্ন মূল্যমানের মুদ্রা হিসেবে বাজারে রাখার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এরই সাথে শেষ হতে চলেছে এক ও দুই টাকার দিন। রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন। তবে কবে নাগাদ এক ও দুই টাকার মুদ্রা তুলে নেয়া হবে, তা জানানো হয়নি।
 

অর্থমন্ত্রী বলেছেন, ‘ধীরে ধীরে এক-দুই টাকার মুদ্রা তুলে নেয়া হবে। পাঁচ টাকাই হবে সর্বনিম্ন মুদ্রা।’ এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে মুদ্রার বাজারে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমে এসেছে। এর আবেদন ধীরে ধীরে আরও ফুরিয়ে যাবে।’