বরযাত্রীর বাস খাদে পড়ে নিহত ১

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৮:৪১
নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের গাড়ি কনের বাড়িতে যাবার সময় বরযাত্রীর মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জেসমিন (২০) নামে এক গৃহবধূ নিহত হয় এবং পাঁচ জন আহত হয়। রবিবার বিকাল ৫ টায় গোমনাতি ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোমনাতি ইউপি চেয়ারম্যান ইউনুস আলী জানান, য় ঘটনাস্থলেই জেসমিন নামের এক বরযাত্রী নিহত হয় এবং আহত হয় ৫ জন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।