সীমান্তে হুন্ডির টাকাসহ ২ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৮

যশোরের বেনাপোল সীমান্তে হুন্ডির টাকাসহ ২ ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে বাংলাদেশ অভ্যন্তরে আইসিপির আমদানি-রফতানি গেট এলাকা থেকে তাদেরকে আটক কর হয়।

আটককৃতরা হলো- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার পাইক পাড়া গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে শ্রী রাকেশ ঘোষ (২৭) ও  সিরাজুল মণ্ডলের  ছেলে সুমন মণ্ডল (২৪)।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ বাংলাদেশি হুন্ডির টাকাসহ ২ ভারতীয় নাগরিককে  আটক করে। জব্দকৃত টাকাসহ আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ