সব রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নাশকতায় দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মর্মান্তিক দৃশ্য দেখলাম। রাজনীতিবিদ হিসেবে লজ্জা বোধ করছি। এই রাজনীতি চাই না। এটা প্রত্যাশার রাজনীতি না। এই দৃশ্য দেশে কান্না আসে।
সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার আহ্বান করি, আসুন আমরা সবাই আলোচনায় বসি।
তিনি বলেন, মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন দরকার, মানুষ পুড়িয়ে নয়।
