লা লিগার খেলায় গ্রানাদাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো। রবিবার ২-০ গোলের সহজ জয় পেয়েছে দিয়েগো সিমেওনের দল।
ম্যাচের ৩৪তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক আতলেতিকো। পেনাল্টি থেকে গোলটি করেন মারিও মানজুকিচ। ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের মিডফিল্ডার গার্সিয়া। এর মাত্র চার মিনিট আগেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।
এই জয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
