বিএনপি নেতা নাদিম মোস্তফা রিমান্ডে

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১৭:৪৬


বিএনপির কেন্দ্রিয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডে চেয়ে গুলশান থানা পুলিশ বিকালে তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করে।
মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনানি শেষে নাদিমকে চার দিনের রিমান্ডের অনুমতি দেন।
এরআগে সোমবার ভোর ৪টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
র‍্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান, তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১০ জানুয়ারি গুলশানের ১৬ নম্বর সড়কের ৩ নম্বর বাসার ফটকে বোমাবাবাজির মদদ দেয়ার অভিযোগে দুই দিন পর গুলশান থানায় এ মামলা করে পুলিশ।