১১-১২ বছর বয়সী একটি শিশু হাঁটু গেড়ে বসে থাকা দুই জনকে গুলি করতে দেখা যাচ্ছে ইসলামিক স্টেট প্রকাশিত একটি ভিডিওতে। শিশুদের মাঝে আইএসের জিহাদি আদর্শ অনুপ্রবেশের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই ভিডিওটিকে।
তবে গুলি করা ওই দুই জনের কি পরিণতি হয়েছে তা দেখানো হয়নি ভিডিওটিতে। অপর একটি ভিডিওতে শিশুটি বড় হয়ে কি হতে চায় এমন কথা জিজ্ঞাসা করা হলে সে উত্তরে বলে, 'আমিই হব সেই মানুষ যে তোমাদের মত কাফেরদের হত্যা করবে। আমি একজন মুজাহিদ হব।'
ভিডিওতে যে দুইজনকে গুলি করে হত্যা করতে দেখানো হয় তারা রাশিয়ার গুপ্তচর ছিল বলে জানানো হয়। শিশুদের মাঝে আইএসের কথিত খেলাফত প্রতিষ্ঠার আদর্শ ছড়িয়ে দেয়ার যে ভিডিওগুলো প্রচার করা হয়েছে এটি তার একটি। সূত্র: এনডিটিভি
