বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
সোমবার ভোরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের চারপাশ থেকে পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। পরে খালেদা জিয়ার ডাকে বিকালে কার্যালয়ে প্রবেশ করেন স্থায়ী কমিটির ছয়জন সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমান।
