পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানিতে পেপারবুক পড়া অব্যাহত রয়েছে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চে সোমবার দ্বিতীয় দিনে পেপার বুক থেকে এ হত্যা মামলার অভিযোগপত্র পড়ে শোনানো হয়। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সারওয়ার পেপারবুক পাঠ করেন। আজও পেপারবুক পড়া চলবে।
রবিবার মামলার এজাহার পাঠের মধ্য দিয়ে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের তত্কালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া বিভিন্ন মেয়াদে আরো কয়েক শত আসামিকে দণ্ড দেয়া হয়।
