গতকাল সকালে গুরুদাসপুর উপজেলার সাহাপুর এলাকার আত্রাই নদীতে শেষ সময়ের মাছ ধরা উত্সব হয়। ওই উত্সবে পলো দিয়ে মাছ ধরতে আসে বিলশা, পাটপাড়া, চরকাদহ, ধারাবারিষাসহ উপজেলার প্রায় দশটি গ্রামের কয়েক’শ মানুষ। মাছ ধরা উত্সবে নেতৃত্ব দেন দরকাদহ গ্রামের শুকুর আলী। তিনি বলেন, প্রতি বছরই তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ মানুষ মাছ ধরতে আসে। গতকাল বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ওই মাছ ধরা চলে। মাছ ধরা উত্সব দেখতে আসে বিভিন্ন এলাকার বহু কৌতূহলী মানুষ
