নাতনি আরাধ্যা বচ্চনকে সঙ্গী করে বলিউড বিগ বি অমিতাভ বচ্চন ভক্তদের সামনে দেখা দিলেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, প্রতি রবিবারই অমিতাভ বচ্চন নিজ বাড়ির জলসার সামনে এসে ভক্তদের দেখা দেন। কিন্তু চলতি সপ্তাহের এই দিনটিতে সময়ের সাথে জন্ম নেয়া মায়ার জালের আবেগ-অনুভূতিতে সিক্ত হয়ে নাতনি আরাধ্যাকে কোলে নিয়ে বিগ বি ভক্তদের সামনে হাজির হলেন।
ভক্তদের মিলন মেলা শেষে বিগ-বি আরাধ্যার সঙ্গে তোলা বেশ কিছু ছবি নিজের ব্লগে পোস্ট করেন।
এ প্রসঙ্গে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আরাধ্যা ভগবানের কাছ থেকে পাওয়া আমার শ্রেষ্ঠ উপহার।ওকে পেয়ে আমি খুব খুশি।’
