ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর ইক্ষু ক্রয় কেন্দ্র এলাকায় বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা ভ্যান যাত্রী খাজা মিয়া (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ ৪ জন।নিহত খাজা মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর গ্রামের মৃত. সবুজ মিয়া ছেলে।
আহত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের রফিকুল ইসলামের শিশুকন্যা জান্নাতুল ফেরদৌস (৮), তার স্ত্রী শিউলী বেগম (৪০), একই উপজেলার চক শোলাগাড়ী গ্রামের আশরাফুজ্জামানের স্ত্রী রেহেনা পারভীন (৫০) ও সাদুল্লাপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে রায়হানকে (২১) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দুই ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, পাইলট আটক
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, রংপুরগামী একটি ট্রাক ওই এলাকায় তার সামনে থাকা একটি ব্যাটারি চালিত একটি অটোরিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ভ্যান যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে মারা যান খাজা মিয়া। আহত হন আরও ৪ যাত্রী। ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাক চালক ও তার সহকারীরা পালিয়েছেন।
ইত্তেফাক/কেকে
