কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৩:৫১



বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অনির্দিষ্টকালের অবরোধে কুমিল্লায় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রফতার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতা এড়াতে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের সবার নামে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।