নাশকতাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৪:১০

নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতাকারী, গাড়িতে অগ্নিসংযোগকারী, হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। তবে পুরস্কারের অর্থমূল্য সম্পর্কে কিছু বলেননি তিনি।
ভাইবার, ট্যাঙ্গোসহ মোবাইলভিত্তিক কয়েকটি অ্যাপ্লিকেশন বন্ধ করার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা প্রচলিত মোবাইল ফোন এগুলো ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এজন্য এগুলো বন্ধ রাখা হয়েছে।