র্যাবের হাতে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ আটক সন্ত্রাসী শরীফুল ইসলামকে দুই দিনের রিমাণ্ডে নিয়েছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। শরীফুল ইসলাম গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্প অভিযান চালিয়ে শরীফুল ইসলামকে দুইটি দেশীয় তৈরি সার্টারগান ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। ওই দিনই শরীফুলকে র্যাব বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করে।
মামলার তদন্ত কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মামলায় অধিকতর তদন্তে, আগ্নেয়াস্ত্র এবং মাদকের সূত্র খুঁজতে গাংনী কোর্টের বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের আবেদন মঞ্জুর করে। রিমান্ডে শরীফুল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
