ঢাকা ও খুলনা বিভাগে বুধ-বৃহস্পতি হরতাল

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৮:৪৫
 
 
অবরোধের মধ্যেই ঢাকা ও খুলনা বিভাগে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। রাজধানী এই হরতালের আওতায় থাকবে। বুধবার ভোর ছয়টায় শুরু হয়ে হরতাল চলবে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত। মঙ্গলবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
 

বিবৃতিতে রিজভী বলেন, যৌথবাহিনী সারাদেশে অভিযানের নামে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। গত কয়েকদিন ছাত্রদলের কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’ টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি এই হরতাল চলবে বলে উল্লেখ করেন রিজভী।