এসএসসি পরীক্ষা চলাকালে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এতে বাধা দেয়া হলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেবে। এসময় বিএনপিকে তিনি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান।
তিনি বলেন, এসএসসি পরীক্ষায় কয়েক লাখ পরীক্ষার্থী অংশ নেবে। কিন্তু খালেদা জিয়ার বেরহম কর্মসূচির জন্য এসএসসি পরীক্ষার্থীসহ কয়েক কোটি ছাত্রছাত্রীর শিক্ষাজীবনকে অনিশ্চয়কতার মধ্যে ফেলে দিয়েছে।
