‘সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা’

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৮:৩২
 
 
ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা জানান।
 

মাহমুদ আলী বলেন, ‘ আলোচনায় পরিস্কারভাবে উঠে এসেছে; সন্ত্রাসী কর্মকাণ্ড, বাস ও ট্রেনে আগুন দেয়া, জনজীবন স্থবির করে দেয়ার নিন্দা জানিয়েছে তারা।’