ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন জানিয়েছেন, তিনি নিয়মিত লাথি অনুভব করছেন।
রাজ পরিবারের সদস্যকে যেখানে কোন সাধারণ মানুষ ছুঁয়ে দেখারও সাহস পায় না সেখানে কি না একেবারে লাথি! লাথি তো হতেই পারে যখন সেটা হয় অনাগত গর্ভের সন্তানের পা দিয়ে।
পশ্চিম লন্ডনের কেনসিংটনে একটি অবসর যাপন কেন্দ্র উদ্বোধন করার সময় তিনি আরো বলেছেন, 'এমনকি আমি যখন রাজ কাজে ব্যস্ত থাকি তখনো নিয়মিতভাবে আমি আমার পেটের সন্তানের লাথি খাচ্ছি।'
১৭ বছর বয়সী মার্টিনা নামের একজন প্রতিবন্ধী কিশোরীর সাথে আলাপ করার সময় তিনি এসব কথা বলেছিলেন। মার্টিনা টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা জানিয়েছেন।
আশা করা হচ্ছে ইংল্যান্ডের রাজপরিবারের সদস্য এই 'ডাচেস' আগামী মার্চ বা এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন।
