আমির খান অভিনীত বলিউড ব্লক বাস্টার মুভি 'পিকে'র কাহিনী চুরি করা এমন অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন একজন লেখক। কপিল ইসাপুরি নামের ওই লেখক অভিযোগে বলেছেন, পিকে সিনেমার গল্পের একটি অংশ ২০১৩ সালে তার লেখা একটি উপন্যাস থেকে চুরি করা হয়েছে। এই কারণে আদালতে সিনেমাটির প্রযোজক ও পরিচালকের কাছে এক কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন তিনি।
মামলায় তিনি উল্লেখ করেছেন, ছবিটির পরিচালক বিধু বিনোদ চোপরা ও রাজকুমার হিরানী এবং চিত্রনাট্যকার অভিজিৎ জোশি 'ফেরেশতা' নামের উপন্যাস থেকে চরিত্র, ধারণা ও দৃশ্য চুরি করে সিনেমায় ব্যবহার করেছেন।
এই কারণে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা ও সিনেমার কাহিনীর কৃতিত্ব দাবি করেছেন তিনি। এত দেরি করে কেন দাবি উপস্থাপন করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, গত ১৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেলেও আমি সিনেমাটি দেখেছি ১ জানুয়ারি। সিনেমার দৃশ্যগুলো দেখে আমি সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে যাই।' সূত্র: এনডিটিভি
