মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের চলন্ত মিনি ট্রাকে বোমা হামলার ঘটনা ঘটেছে। নিক্ষিপ্ত বোমার আঘাতে ট্রাক চালক পুলিশ কনেষ্টবল জিন্না আহত হন।
জানা যায়, ঘটনার সময় রাত ৮টার কিছু পর পুলিশের রান্না করা ভাত ও তরকারী নিয়ে একটি মিনি ট্রাক পুলিশ লাইন থেকে শহরের মধ্যে বিভিন্ন পুলিশ পয়েন্টে যাচ্ছিল। ঐ সময়ে শহরের কেদারগঞ্জ বাজারের নিকট অজ্ঞাত পরিচয় ৪/৫ জন সন্ত্রাসী চলন্ত ভাতবাহী ট্রাকটিকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। ঘটনায় ট্রাক চালক আহত হয় এবং গাড়িটির ক্ষতি হয়। পরে, আহত ট্রাক চালককে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার কর্তব্যরত অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
