ঢাকা-খুলনায় ৪৮ ঘণ্টার হরতাল শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ১১:১১
অবরোধের মধ্যেই ঢাকা ও খুলনা বিভাগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত এই হরতাল চলবে।
এর আগে মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে রিজভী বলেন, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয়া হয়েছে।
এদিকে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘হত্যার’ প্রতিবাদে আজ ও আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।
এছাড়াও নড়াইলে ৪৮ ঘণ্টার, যশোরে ও সিলেটে সকাল-সন্ধ্যা ও রাজশাহীর পুঠিয়ায় অর্ধদিবস হরতাল চলছে।