ভবিষ্যতে আরো বেশি ‘হাঙ্গার গেমস’ সিনেমায় কাজ করতে ভালবাসবেন বলে জানিয়েছেন অস্কার-জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। খবর এনডিটিভি’র।
২৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘দ্য হাঙ্গার গেমস-মোকিংজে’র পার্ট-২’ সিনেমাটিতে চূড়ান্ত পর্যায়ে মাত্র স্বল্প কিছু দৃশ্যে পারফর্ম করে তিনি খুশি ছিলেন না। সিনেমাটি এই বছরে যথসময়ে মুক্তি পাবে।
জেনিফার ‘হাঙ্গার গেমস’ সিনেমার তিনটিতেই প্রধান চরিত্র ক্যাটনিস এভারডিন’র ভূমিকায় অভিনয় করেছেন।
