নাশকতাকারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২১:২৪
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হরতাল-অবরোধের মধ্যে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়া উদ্যোগের কথা জানান।